ঢাকায় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত

১১ মে, ২০২৪ ০১:০৫  

ইলেকট্রিফাই স্ট্র্যাটেজি, অ্যামপ্লিফাই ইমপ্যাক্ট" থিমের আলোকে রাজধানীর ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং ফেস্ট। ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের আয়োজনে শুক্রবারের এই উৎসবে এই শিল্পের সাথে জড়িত উদ্যোক্তা, পেশাজীবী  ব্র্যান্ড এবং বিপণন বিশেষজ্ঞরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেস সেক্টরের ভূমিকার পাশাাপাশি আলোচনায় উঠে আসে মার্কেট অপারেন্সের বিভিন্ন গুরুত্বপুর্ণ দিক। এই সেক্টরের ৬ জন উদ্যোক্তার পাশাপাশি ব্র্যান্ড, মার্কেটিং, সেলস, সাপ্লাই চেইন ডোমেনের ২৬ জন স্পিকার দরকারি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। মার্কেট চ্যালেঞ্জ, সুযোগ, বিক্রয় প্রসার, মার্কেটিং প্রমোশন, মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেট ইনসাইট এবং স্ট্র্যাটেজি, কেস সেসান, এবং মার্কেটিং অপারেশন  সেশানসহ ১০টি অনুষ্ঠিত হয়।

এই আয়োজন নিয়ে ইলেক্ট্রো মার্টের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফসার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "টাইটেল স্পন্সর হিসেবে, আমরা এই মার্কেটিং ফেস্টের অংশ হতে পেরে আনন্দিত। ইলেক্ট্রনিক্স মার্কেটকে ফোকাস করে এই ধরণের উদ্যোগ সার্বিকভাবে বিপণন, উদ্ভাবন এবং ইন্ডাস্ট্রি প্লেয়ারদের মাঝে সহযোগিতা বৃদ্ধির  জন্য একটি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, যা বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেট সার্বিক বৃদ্ধির জন্য দরকারী।" তিনি কনকা ব্র্যান্ডের উত্থান এবং গ্রি এসির মার্কেট গ্রোথ নিয়েও কথা বলেন।

মার্কেট প্রফিটেবিলিটি সেশানে কথা বলেন বাটারফ্লাই ব্র্যান্ডের সেলস ডিরেক্টর মকবুলা হুদা। কনকা টিভির কালজয়ী বিজ্ঞাপন ‘আমাদের টিভি’ নিয়ে কথা বলেছেন অমিতাভ রেজা চৌধূরী এবং মোহাম্মদ আলী সাগর। এই অনুষ্ঠানে হালিমা টেলিকমের চেয়ারম্যান আবুল কামাল হোসেন সাগর, মোশনভিউ এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান, যমূনা ইলেট্রনিক্সের হেড অফ বিজনেস মোঃ সাজ্জাদুল ইসলাম, আকাশ ডিটিএইচ এর হেড অফ সেলস এমএ হানিফ, ডেইলি স্টারের হেড অফ বিজনেস তাজদিন হাসান তাদের বক্তব্য পেশ করেন।

ব্র্যান্ড প্র্যাক্টিশনার্সের আয়োজিত মার্কটিং ফেস্ট নির্দিষ্ট ইন্ডাস্ট্রির স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, ইনসাইট শেয়ারিং এবং নেটওয়ার্কিংয়ের জন্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসাবে পরিচিত।

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মির্জা মোঃ ইলিয়াস বলেন,  এই মার্কেটিং ফেস্টের উদ্দেশ্য ছিল ইলেক্ট্রনিক্স পণ্যের মার্কেটিং অপারেসন্স ক্ষেত্রে সেরা প্র্যাক্টিসগুলো খুঁজে বের করা,  নতুন এবং কার্যকরী বিপনণ পন্থা নিয়ে আলোচনা করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। আমাদের লক্ষ্য হল ব্যবসা ও বিপণন পেশাদারদের মধ্যে সম্পর্ক বাড়ানো এবং কো-ক্রিয়েসান ঘটান।"

ফেস্টটিতে "বিজনেস ব্রিলিয়ানয" ম্যাগাজিনের পঞ্চম সংস্করণের মোড়ক উন্মোচন হয়। এই ইস্যুতে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মোঃ সবুর খানের জীবন এবং কর্মকে ফোকাস করা হয়েছে।

আয়োজনটির টাইটেল স্পন্সর হিসেবে ছিল গ্রী এবং কনকা,পাওয়ার্ড বাই স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স এবং কিয়াম।

ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স মার্কেটিং ফেস্টের উল্লেখযোগ্য পৃষ্ঠপোষক এবং অংশীদারদের মধ্যে রয়েছে টিভি পার্টনার- মিনিস্টার, ল্যাপটপ পার্টনার- আসুস, ফ্রিজার পার্টনার- হাইকো, প্রিন্ট পার্টনার- এপসন, গ্যাজেট পার্টনার- মাল্টিমিডিয়া কিংডম, এক্সেসরিজ পার্টনার-হালিমা মোবাইল, ইকো-প্রোডাক্ট-মোশন ভিউ, এআই পার্টনার- সোসিয়ান, স্ন্যাকস পার্টনার-বেকম্যান, স্যুট পার্টনার-ফিয়েরো, টিস্যু পার্টনার পারটেক্স ক্লিন টিস্যু। পাশাপাশি স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে প্রথম আলো এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি, ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার জেসিআই বাংলাদেশ, ইয়ুথ ট্যালেন্ট পার্টনার নিও নোভা এবং প্রকাশনা অংশীদার বিজনেস ব্রিলিয়ানয উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে।